প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবের নবনির্মিত ক্লাব হাউজ কমপ্লেক্স উদ্বোধন করেন। ক্লাবের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, কুর্মিটোলা গলফ ক্লাবের সাবেক সভাপতি, সদস্যবৃন্দ এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে কুর্মিটোলা গলফ ক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হলে তিনি তা গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসস্থ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকায় সেনাপরিবার কল্যাণ সমিতির আওতাধীন নবনির্মিত ‘স্বাধীনতা টাওয়ার’ প্রকল্পের উদ্বোধন করেন।
