এসবিএলের ‘রহমতের মাহে রমজান’

আপডেট : ২১ মে ২০১৯, ১৬:১৯

সম্প্রতি কণ্ঠশিল্পী এসবিএল-এর ‘রহমতের মাহে রমজান’ শিরোনামে ইসলামী সঙ্গীত রিলিজ পেলো। সাউন্ডটেক-এর ব্যানারে গানটি রিলিজ পেয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। গানের কথা, সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেরই। এই ইসলামী সঙ্গীতের প্রতিটি কথায় রমজানের তাত্পর্য ও নিয়ামতের কথা তুলে ধরা হয়েছে।

 

দেশের সব টেলিকম অপারেটরেই ওয়েলকাম টোন, রিং টোন হিসেবে গানটি পাওয়া যাচ্ছে। টিভি চ্যানেল ও রেডিওতে গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে গানটি।

 

এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘রমজানের তাত্পর্য, পবিত্রতা, নিয়ামত সকল মুসলিম জাতির নিকট তুলে ধরাই আমার লক্ষ্য, আশা করি গানটি সবার কাছেই ভালো লাগবে।’

 

ইত্তেফাক/এএম