গুলিস্তানে যান্ত্রিক ত্রুটিতে বাসে আগুন, আহত ৩

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৪৯
যান্ত্রিক ত্রুটির কারণে একটি বাসে আগুন ধরে যাওয়ায় তিন যাত্রী সামান্য অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার বিকালে গুলিস্তানের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, বিকাল ৪টা ২০ মিনিটে জিরো পয়েন্টে গুলিস্তান-জয়দেবপুর রুটে চলাচলকারী স্কাইলাইন পরিবহনের একটি বাসে আগুন ধরে যায়। ঐ সময় বাসের যাত্রীরা জানালার কাঁচ ভেঙ্গে লাফিয়ে আত্মরক্ষা করেন। এদের মধ্যে তিনজন সামান্য অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে বাসের প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি ও আসন পুড়ে গেছে।