খোর-পোষ না দেয়ায় পুত্রের বিরুদ্ধে মামলা

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫১
চাঁদপুরে খোর-পোষ না দেয়ায় ছেলে ইয়াছিন রানার (৩০) বিরুদ্ধে পিতা মো. লিয়াকত আলী(৬০) মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শওকত হোসাইনের আদালতে এ মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে পুত্র মো. ইয়াসিন রানাকে শোকজ করেছে আদালত। মামলার এজাহারে জানা যায়, জেলার হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামে মো. লিয়াকত আলীর ছেলে ইয়াসিন রানা দীর্ঘদিন দুবাই এ চাকরি করে আসছেন। তিনি গত ৩ বছর যাবত্ বাবা মায়ের ভরণ পোষণ না দিয়ে তার উপার্জিত সকল অর্থ তার শ্বশুর বাড়িতে পাঠান।