ক্যান্সার চিকিত্সায় এমপি’র অনুদান

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫২
পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন গতকাল শুক্রবার বাসভবনে ক্যান্সারসহ দুরারোগ্য ১০ ব্যক্তির চিকিত্সায় সাড়ে চার লাখ টাকার চেক তুলে দেন। এরা হলেন- ভাঙ্গুড়া উপজেলার নিজামউদ্দিন ৫০ হাজার, ফরিদপুর উপজেলার বেলাল হোসেন ৫০ হাজার, মকবুল হোসেন ৫০ হাজার, আকবর আলী ৫০ হাজার, মোক্তার প্রামানিক ৫০ হাজার, চাটমোহর উপজেলার খলিলুর রহমান ৩০ হাজার, শমসের আলী ৫০ হাজার, আ. খালেক ২০ হাজার, রিফাত আলী ৫০ হাজার ও কুদ্দুস সরকার ৫০ হাজার। গত পাঁচ বছরে তাঁর এলাকায় প্রধানমন্ত্রীর তহবিল হতে ক্যান্সার, পঙ্গুত্ব, আগুনে পোড়া ও দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।