বিচার প্রার্থীদের হয়রানি, আইনজীবীদের সাথে দুর্ব্যবহার, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফকরুদ্দিনকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার পঞ্চম দিনের মত আদালত বর্জন করে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে আইনজীবীরা। আইনজীবীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনার চত্বরে পূর্ব নির্ধারিত ঘণ্টাব্যাপী অনশন কর্মসূচি পালন করে। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সাত্তার, অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. আকবার আলী প্রমুখ। বক্তারা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. ফকরুদ্দিনকে অপসারণ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
