উপজেলায় চলতি পিএসসি পরীক্ষায় ১০ বদলি পরীক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, গত বুধবার চলতি প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১ম দিনে গণিত পরীক্ষায় বেলকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১০ জন বদলি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা শান্তিরামে নতুন স্থাপিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে বদলি পরীক্ষায় অংশ নিচ্ছিল। পরে আটককৃত পরীক্ষার্থীরা জেএসসি পরীক্ষার্থী বলে কর্তৃপক্ষ জানতে পারলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছ থেকে মুচলেকা লিখে নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান জানান, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
