‘হাওয়া’ শিরোনামে বাপ্পা-নওমী

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৬
জনপ্রিয় গীতিকার জাহিদ আকবরের কথায় এবারে গাইলেন বাপ্পা মজুমদার ও নাওমী। ‘প্রথমাবের মতো’ বিষয়টি মিডিয়ায় যেভাবে ঢালাও প্রচার হয়ে থাকে সেই অর্থে বলা যায় বাপ্পা-নাওমী প্রথমবারের মতো গাইলেন ইমন সাহার সুরে। গানের টাইটেল ‘হাওয়া’। এম এ জলিল অনন্তর পরিচালনায় ‘মোস্ট ওয়েলকাম টু’ চলচ্চিত্রের জন্য এই গান সম্প্রতি বাপ্পা মজুমদারের স্টুডিওতে ধারণ করা হয়। গানটি প্রসঙ্গে গীতিকার জাহিদ বলেন, ‘বাপ্পা দা’র সাথে এক ধরনের অভিমান ছিল। সেই ভয়টাও কাজ করছিল। কিন্তু দাদার সাথে দেখা হতেই তিনি সাবলীলভাবে আমায় গ্রহণ করলেন। অনেকদিন পর তাই দাদার কণ্ঠে নিজের গান দেখতে পেরে ভালো লাগল। আমরা নির্ধারণ করি কোনো অর্ডিনারি কণ্ঠে গানটি রেকর্ড করব না। এদিকে তরুণ প্রজন্মের ভেতরে নাওমীর কণ্ঠ অনেকের থেকে খানিক আলাদা করা যায়। সেই অর্থেই এই জুটির গান তৈরি হলো। আশা করছি সকলেরই গানটি ভালো লাগবে।’