আবারও নিষিদ্ধ ‘রাম-লীলা’

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৮
সঞ্জয়লীলা বানসালীর ‘রাম-লীলা’ এ পর্যন্ত বহুবার নিষেধাজ্ঞার বেড়াজালে আটকা পড়েছে। এর আগে এই পরিচালকের কোনো ছবি এতবার নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়নি। তারপরও বারবার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে ছবির বহু সিক্যুয়েন্স কেটে ফেলে দেওয়াসহ ছোটকরা হয়েছে। সর্বশেষ মুক্তির আগের দিনও ছবিটির নাম পরিবর্তন করতে হয়। এবার মুক্তির এক সপ্তাহ পেরিয়ে গেলেও নিষিদ্ধ ঘোষিত হয়। ভারতের উত্তর প্রদেশে ছবিটির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করল এলাহাবাদ হাই কোর্ট। মর্যাদা পুরষোত্তম ভগবান রামলীলা সমিতির আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে আদালত। রনবীর সিং, দীপিকা পাডুকোন অভিনীত এই ছবির বিরুদ্ধে সেন্সর বোর্ডের সার্টিফিকেট বাতিল করার আবেদন জানিয়েছিল সমিতি। অভিযোগ, ছবিটি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে। ছবির নাম রাম-লীলাও দর্শকদের ভুল বার্তা দেবে অভিযোগ করেছে সমিতি।