আগের উদ্যমে ফিরলেন সানি দেওল

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৮
বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা সানি দেওল ‘হিরো’ ‘ঘাতক’, ‘ঘায়েল’, ‘গাডার :এক প্রেম কথা’সহ অসংখ্য ব্যবসাসফল ও আলোচিত ছবি উপহার দিয়েছেন। তবে দীর্ঘদিন ধরেই এই ব্যবসাসফল ছবি বলিউডকে উপহার দিতে তিনি অনেকটাই অক্ষম। কিন্তু এবার আবার আগের সেই পূর্ণোদ্যম নিয়ে ফিরলেন ‘সিং সাহেব দ্য গ্রেট’ ছবিটি নিয়ে। সমালোচকদের মতে এই ছবিটির মধ্য দিয়ে বলিউডে আবার কামব্যাক ঘটতে যাচ্ছে সানি দেওলের।