প্রকৃত তারকা উপহার দিতে চাই :আনজাম মাসুদ

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৮
উপস্থাপনা এক সময়ের নেশা আর পেশা থাকলেও তিনি এখন বিজ্ঞাপন নির্মাণেই বেশি ব্যস্ত রয়েছেন আনজাম মাসুদ। প্রথমত চ্যানেল খুললেই ভুরি ভুরি লাইভ বা রেকর্ড অনুষ্ঠানের উপস্থাপক। আর ম্যাগাজিন অনুষ্ঠানে ভালো বাজেট ছাড়া ধরে রাখাটাও কষ্টের। অন্যদিকে বিজ্ঞাপন নির্মাণে বাজেটও বেশি একই আর্থিক সংলগ্নতাও অনেক সেই হিসেবেই যেন আনজাম তার চিরচেনা পথ থেকে বিরত রেখেছেন। তবু মিডিয়ায় তার ফেসভ্যালুর কারণেই অনেক বিজ্ঞাপনের কাজ করছেন এটি অস্বীকারের কোনো পথ নেই। তবু পুরোনো ভালোবাসায় আকড়ে ধরেই আনজাম মাসুদকে যদি বলা হয়, আপনি কি উপস্থাপনাকে মিস করেন? তবে সহাস্যে বলে ওঠেন ‘অবশ্যই করি’। তবে বর্তমানের কিছু তরুণ ও তরুণী লাইভ উপস্থাপকদের নিয়ে বেজায় অ্যালার্জি আনজাম মাসুদের। তার কথায়, ‘মাঝে মাঝে মধ্যরাতে লাইভ গানের অনুষ্ঠানে যখন খুব প্রিয় এবং সিনিয়র শিল্পীর সাথে আনকোরা কোনো উপস্থাপক সঞ্চালনা করে, তখন তার জ্ঞ্যানের পরিধি আর বাচনভঙ্গি দেখে আর প্রোগ্রামটা দেখতে ইচ্ছে করে না।’ তবে এখন এইসব পথ থেকে আরও খানিকটা বাঁক দিয়ে বেশ ব্যস্ত রয়েছেন নতুন ধারার রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’ নিয়ে। আজ অবধি গানরে রিয়েলিটি শো ছাড়া অন্য ধারার রিয়েলিটি বাংলাদেশে খুব একটা দর্শক প্রিয়তা পায়নি। সেক্ষেত্রে এক বুক সম্ভবনা আর আশাবাদ রেখেই আনজাম মাসুদ বলছেন, ‘আমরা শুরতেই এই রাজনৈতিক অস্থিরতার এই সময়ে খুব একটা ক্যাম্পেইন ছাড়াই বেশ ভালো সাপোর্ট পাচ্ছি। ইচ্ছে আছে ‘নাট্যযুদ্ধ’ থেকে বেশ ক’জন প্রকৃত অর্থেই তারকা উপহার দিতে। কিন্তু এই বিলবোর্ডের লোভ কর্পোরেট বিজ্ঞাপনে শর্টকাটে টাকা কামানোর পথ বা হরেক রকম সিনেমার হাতছানিতে প্রকৃত অর্থেই ‘নাট্যযুদ্ধ’ জয়ীরা আমাদের নাটককে কতটা সমৃদ্ধ করবেন সেটিই এখন দেখার বিষয়। তবু আশাবাদী আর আমাদের নাটককে সমৃদ্ধ করতেই প্রস্তুতি নিচ্ছেন আনজাম মাসুদ।