সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র দাবিদার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বাসা থেকে তিন কৃতদাস নারীকে উদ্ধার করেছে পুলিশ। ৩০ বছর ধরে কৃতদাস হিসাবে তাদের বাড়ির কাজ করানো হচ্ছিল। বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে লন্ডন পুলিশ। গ্রেপ্তারকৃত উভয়ের বয়স ৬৭ বছর। উদ্ধার হওয়া নারীদের একজন তার ৩০ বছরের পুরো জীবনকাল ধরে কৃতদাস হিসাবে কাজ করে এসেছেন। ব্রিটিশ রাজধানীতে ঘটা এ ধরনের ঘটনাগুলোর মধ্যে এটিকেই সবচেয়ে নিকৃষ্ট বলে বর্ণনা করেছেন পুলিশ কর্মকর্তারা। আরো অধিক তদন্তের জন্য গ্রেপ্তার হওয়া দম্পতিকে জানুয়ারির একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত জামিন দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। তবে এ সম্পর্কে আর কিছু জানানো হয়নি।
