সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে রিয়েলিটি শো ‘মেঘে ঢাকা তারা’র সেরা পুরস্কার জিতেছেন গানে তানজিলা ও নাচে রাখি। গত ২২ নভেম্বর মাছরাঙা টেলিভিশনে প্রচারিত গ্র্যান্ড ফিনালে পর্বে বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। অন্য বিজয়ীদের মধ্যে গানে দ্বিতীয় হন আশা, তৃতীয় সুমি আর নাচে দ্বিতীয় প্রার্থনা ও তৃতীয় হন সুপ্রিয়া। প্রথম পুরস্কার বিজয়ী পান এক লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার পঁচাত্তর হাজার টাকা ও তৃতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা। উল্লেখ্য, সারা দেশের ৮৫০০ ‘কিশোরী ক্লাব’-এর আড়াই লাখ কিশোরীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন প্রতিভাবান কিশোরী নাচ ও গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
