হলিউড হার্টথ্রব লিওনার্দো ডি-ক্যাপ্রিও সম্প্রতি নেপালের বাঘ সংরক্ষণের জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার দান করেন। নিজের চ্যারিটি সংস্থা থেকে এই অর্থ প্রদান করেন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড-এ। লিওনার্দো বলেন, ‘আমার বিশ্বাস এই সামান্য অর্থ নেপালের বাঘদের বাঁচাতে সক্ষম হবে। শুধু তাই নয়, বাঘের সংখ্যা বৃদ্ধিতেও এর ভূমিকা থাকবে বলে আমি আশাবাদী।’
