‘গুলাব গ্যাং’য়ে চন্দ্রিকা মাধুরী!

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২০:১৯
দীর্ঘদিন পর মাধুরী দিক্ষীত কেন্দ্রীয় চরিত্রে রুপালি পর্দায় ফিরছেন। তাও একটি নয়, একসঙ্গে দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। একটি হচ্ছে ‘গুলাব গ্যাং’ এবং অপরটি ‘ঢের ইশকিয়া’। ‘ঢের ইশকিয়া’ মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতেই। আর ‘গুলাব গ্যাং’ মুক্তি পাবে আগামী মার্চ মাসে। এরইমধ্যে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। একজন লেডি গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন মাধুরী। শুধু তাই নয়, এই ছবিতে মাধুরী সঙ্গে থাকছেন জুহি চাওলা। উল্লেখ্য, প্রথমবারের মতো মাধুরী ও জুহি চাওলা একসঙ্গে অভিনয় করছেন।