শেরপুৃর ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
শেরপুর
শ্রীবরদী কর্ণঝোড়া সড়কের খাসপাড়া মোড়ে গতকাল শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ (৫০) নামে এক পান ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় ভটভটি চালক দেলোয়ারকে আটক করেছে পুলিশ।
পরশুরাম (ফেনী)
ফেনীর খাইয়ারা এলাকায় গতকাল শনিবার দুপুরে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক কিশোরী (১৮) নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
