ভাণ্ডারিয়ায় জেপি’র নির্বাচনী গণসংযোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৫
ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের কাপালির হাট, গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার জাতীয় পাটি (জেপি)’র ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচনী কমিটির যুগ্ম আহবায়ক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি সদস্য মো. কাদের হাওলাদার, মো. ছালেক তালুকদার, মো. মানিক হাওলাদার, সাইদুর রহমান সাব্বির, উপজেলা যুবসংহতি নেতা গোলাম কবির নান্টু, মো. মনির সরদার, জামাল উদ্দিন লিটন, শাহআলম, শওকত ইকবাল লিটু তালুকদার, মিঠু বিশ্বাস, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তফা সিকদার, মো. মামুনুর রশিদ, শিমুল আকন, মীর মেহেদী হাসান ও বুল বুল হোসেন গণসংযোগ করেন। জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্ব-স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল মানুষের সাথে মতবিনিময় করেন। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।