চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত এক

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৬
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোরখানাথপুরে গত শুক্রবার রাতে জমি নিয়ে বিরোধে হাবিব উদ্দীন ভগু (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় সুফল ঘোষ নামে আরো একজন আহত হন। ঘটনার দিন হাবিব ও সুফল ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান হাবিব উদ্দীন। সদর থানার ওসি এস এম বজলুর রশীদ জানান, এ ঘটনায় সদর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত পরিচয় ২/৩ নামের একটি হত্যা মামলা হয়েছে।