জিয়ানগরে একটি খামার প্রকল্পের আনন্দ মিছিল

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৬
জিয়ানগরে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপকারভোগীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পকে স্থায়ী রূপ দিতে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ আইন মন্ত্রিসভায় অনুমোদন লাভ করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেন প্রকল্পের পাঁচ শতাধিক উপকারভোগী। আনন্দ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অমিতাভ মন্ডল।