চাখার সাব-রেজিস্ট্রি অফিসে ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কাজ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৭
শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হক প্রতিষ্ঠিত বানারীপাড়ার চাখার সাব-রেজিস্ট্রি অফিসের ঝুঁকিপূর্ণ ভবনে দাপ্তরিক কাজ চলছে। ১৯৯৯ সালে ২৫ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে আইন মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ভবনের ছাদ ও দেয়ালে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়াসহ বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি ভিতরে ঢুকে একাকার হয়ে যায়। বৃহস্পতিবার সরেজমিন গিয়ে ছাদ ও দেয়ালে অসংখ্য ফাটল সৃষ্টি হওয়া খাস কামরায় ঝুঁকি নিয়ে সাব-রেজিস্টার কাওসার খানকে দাপ্তরিক কাজ করতে দেখা গেছে। সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা জানান- মৃত্যুঝুঁকি নিয়ে আতঙ্কের মধ্যে তাদের কাজ করতে হয়। তারা ঝুঁকিপূর্ণ ওই ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।