টেকনাফে দালালসহ ৬ মালয়েশিয়াগামী আটক

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৭
টেকনাফ উপকূল দিয়ে সাগর পথে গত শুক্রবার রাতে মালয়েশিয়াগামী দুই দালালসহ ৬ যাত্রীকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- আবুল বাসার, হোছন আলী, কমল হোছছন, জয়নাল আবেদিন, ইউনুছ আলী ও ফজল আহামদ। আটককৃতদের থেকে নগদ ৩ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার করে। আটককৃত দালালদের আসামি করে ৪ যাত্রীকে ভিটটিম হিসাবে থানায় হস্তান্তর করা হয়েছে বলে ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান।