সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৮
গফরগাঁওয়ে শতাধিক মসজিদে অনুদান গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে শতাধিক মসজিদের উন্নয়নের জন্য বিশিষ্ট শিল্পপতি মেডোনা গ্রুপের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন। উপজেলার ১৩০টি মসজিদের উন্নয়নের জন্য ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে গত শনিবার রৌহা জামিয়াতুত ত্বাকওয়া মাদ্রাসা আয়োজিত অনুষ্ঠানে মোঃ আখতারুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন রৌহা জামিয়াতুত ত্বাকওয়া মাদ্রাসার মুহতামীম আব্দুল করিম, রৌহা নূরজাহান আখতারুজ্জামান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রাশেদুল ইসলাম, সমাজসেবক শামছুল হুদা, সাংবাদিক আতাউর রহমান মিন্টু প্রমুখ। চৌদ্দগ্রামে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতার মিছিল চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি কামরুল হুদার নেতৃত্বে গত শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। উপজেলা তারেক পরিষদের সভাপতি হাসানের সভাপতিত্বে কামরুল হুদা ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা অলি আহমেদ, নুরুল ইসলাম মেম্বার, আবদুল মতিন, কাউন্সিলর হারুন অর রশিদ, ছাত্রদলের উপজেলা সভাপতি তোফায়েল হোসেন জুয়েল। এসময় উপস্থিত ছিলেন তৃণমূল দলের উপজেলা সভাপতি নুরনবী পাটোয়ারী, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবুল, যুবদলের উপজেলা সহ-সভাপতি গোলাম এছাক প্রমুখ। ঈশ্বরদীতে রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি ইউনিয়নের বার্ষিকসভা ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ ঈশ্বরদী উপজেলা রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সমিতির সভাপতি মসলেমউদ্দিনের সভাপতিত্বে সমিতির সহ-সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহিন হোসেন, আব্দুল আজিজ, গিয়াসউদ্দিন, সেলিম রেজা প্রমুখ। বক্তারা বলেন, আমাদের এই পেশা হচ্ছে সেবামূলক কাজ। সেবার বিনিময়ে আমরা পারিশ্রমিক নিয়ে থাকি। আমাদের শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে ধনীদের বড় বড় অট্টালিকা তৈরি করে থাকেন। তারপরেও অনেক মানুষ শ্রমিকদের সঠিক সময়ে পাওনা পরিশোধ করেন না। আমরা এর থেকে নিস্তার চাই। ধামইরহাটে আওয়ামী লীগ নেতার গণসংযোগ ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ ইঞ্জিনিয়ার আখতারুল আলম গত শুক্রবার ব্যাপক গণসংযোগ করেন। এ সময় ধামইরহাট উপজেলা বাজার থেকে প্রায় সহস্রাধিক মটর সাইকেলের বহর নিয়ে নৌকা মার্কার পক্ষে শো-ডাউন করেন। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৭ (নওগাঁ-২) (ধামইরহাট-পত্নীতলা) আসনে আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুল আলম এ সময় বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো জনগণের সামনে তুলে ধরেন এবং শেখ হাসিনার পাশে থাকার জন্য সকলকে আহবান জানান। কোটালীপাড়ায় সেলাই মেশিন বিতরণ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিআরডিবি’র আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের সুফল ভোগীদের সেলাই ও এমব্রয়ডারীর উপর মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বাপার্ডের উপ-পরিচালক মাহামুদুন্নবীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি’র পরিচালক ‘পরিকল্পনা’ কাজী আলী হোসেন। অনুষ্ঠানে বাপার্ডের সহকারী পরিচালক তোজ্জাম্মেল হক, আব্দুল গনি মিনা, বিআরডিবি’র পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম বক্তব্য রাখেন। সুনামগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক সভা সুনামগঞ্জ প্রতিনিধি \ তথ্য অধিকার আইন-২০০৯-এর আওতায় জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। গতকাল শনিবার জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য কমিশনের সচিব মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, তথ্য কমিশনের সচিবের একান্ত সচিব আলমগীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আব্দুল হাই আল মাহমদু। জনঅবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচিত চেয়ারম্যান, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। ঠাকুরগাঁওয়ে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ের রুহিয়া আজাদ মেলায় চলছে যাত্রার নামে অশ্লীল নৃত্য । এদিকে অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে স্থানীয় মুসল্ল¬ীরা মানববন্ধন করছে গতকাল শনিবার। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সূফি আব্দুল গনি, মোঃ সাইফুল্ল¬াহ, গোলাম মোস্তফা, মৌলানা মহিউল ইসলাম, মাওলানা মকসেদ আলী। বক্তারা এ ধরনের সংস্কৃতির নামে অপসংস্কৃতি ও অশ্ল¬ীলতা বন্ধ করে সামাজিক অবক্ষয়সহ যুবসমাজকে রক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। উল্লেখ, গত ১৫ নভেম্বর মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেন। গাজীপুরে ‘ভূমি অধিকার শীর্ষক’ সেমিনার গাজীপুর প্রতিনিধি \ গত শুক্রবার গাজীপুর মহানগরের মাষ্টারবাড়ি এলাকার পিএসটিসি মিলনায়তনে আইএলও কনভেনশন ১০৭, ১০৯ এবং আদিবাসী ফোরামের ভূমি অধিকার শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মন এতে প্রধান অতিথি ছিলেন। গাজীপুর আদিবাসী জাগরণ সমিতির সভাপতি জগদীশ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আধিবাসী ফোরাম নেতা সঞ্জব দ্রবং, বিমল চন্দ্র, পিযুষ বর্মণ, প্রবীণ কোচ সুভাষ বর্মণ প্রমুখ। নাটোরে দুলুর মুক্তির দাবিতে সমাবেশ নাটোর প্রতিনিধি \ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হূদরোগ বিভাগের প্রিজন সেলে চিকিত্সাধীন বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক উপমন্ত্রী এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে নাটোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খবির উদ্দীন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক নাসিম খাঁন, সহ-প্রচার সম্পাদক জহির উদ্দীন জহির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন। গোবিন্দগঞ্জে যাত্রা ও জুয়া বন্ধের দাবিতে অবরোধ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বালুয়াহাটে যাত্রা-জুয়া বন্ধের দাবিতে জুমারঘর এলাকাবাসী গত শুক্রবার ঢাকা-রংপুর মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ঘটনাস্থলে পৌঁছে যাত্রা-জুয়া বন্ধের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। জিল বাংলা সুগার মিলে উত্পাদন উদ্বোধন ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ জামালপুর জেলার বৃহত্ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের একটি প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডে গত শুক্রবার চিনি উত্পাদন উদ্বোধন করা হয়েছে। ওই দিন সুগার মিল প্রাঙ্গণে মাওলানা আশিকুর রহমানের দোয়া পরিচালনা শেষে প্রবীণ আখ চাষি দলিলুর রহমান, প্রাক্তন সর্বশেষ অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল লতিফ ও এম.ডি বীর মুক্তিযোদ্ধা এ কে এম হাবিবুর রহমান খান ডোঙ্গায় আখ ফেলে প্রতি বছরের ন্যায় আখ মারাইয়ের মাধ্যমে চিনি উত্পাদন কারখানা উদ্বোধন করেন । হোসেনপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সমাবেশ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কৃষক শ্রমিক জনতা লীগ হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার টানসিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এসকে শাহীন হাসান নবাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম তারেক। বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের আহবায়ক এমএ সাইদ লনী, উপজেলা কমিটির সহ-সভাপতি আতাহার আলী সুজন, সাধারণ সম্পাদক আ:কাদির ভূইয়া, সাংগঠনিক সম্পাদক তওহিদুল ইসলাম প্রমুখ। ঘোড়াশালে কৃষি ঋণ বিতরণ পলাশ (নরসিংদী) সংবাদদাতা \ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির আওতায় এনজিও রিকের উদ্যোগে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল শাখায় গতকাল শনিবার কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বেসিক ব্যাংকের আর্থিক সহযোগিতায় ঘোড়াশাল শাখা রিকের ম্যানেজারের সভাপতিত্বে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের ডিজিএম মোঃ আতিকুর রহমান, লিয়াজো এন্ড কমিনিকেশন কর্মকর্তা মোঃ ছালেহ মাহমুদ ও রিকের ডিজিএম মোঃ খালেদুল ইসলাম প্রমুখ। নওগাঁ টেনিস ক্লাবে ক্রীড়া সামগ্রী প্রদান নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ টেনিস ক্লাবে ক্রীড়া সামগ্রী প্রদান, চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক এমপি। শুক্রবার সকালে বেলকোন কোম্পানী প্রাঃ লিমিটেডের সহযোগিতায় নওগাঁ টেনিস ক্লাব এর আয়োজন করেন। নওগাঁর জেলা প্রশাসক ও টেনিস ক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বেলকোন কোম্পানী প্রাঃ লিমিটেডের স্বত্বাধিকারী আলহাজ্ব বেলাল হোসেন, ক্লাবের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী আহম্মদ আলী ও কিবরিয়া আকতারুজ্জামান বপু প্রমুখ বক্তব্য রাখেন। কাউখালীতে শ্রীগুরু আশ্রমে আবির্ভাব উত্সব শেষ কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ হিন্দুধর্মাবলম্বী ভক্তবৃন্দের উত্সবের মধ্যদিয়ে পিরোজপুরের কাউখালীতে শ্রীশ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১২২তম আবির্ভাব দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী উত্সব শুক্রবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কেন্দ্রীয় শ্রীগুরু সঙ্গের উদ্যোগে কাউখালীর আশ্রম প্রাঙ্গণে প্রতিবছর রাস পূর্ণিমায় শত বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত্ এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জে যুবলীগের মতবিনিময় সভা ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার পাটবাজার আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় আগামী সংসদ নির্বাচনে উপজেলা যুবলীগ সভাপতি সাফায়েত হোসেন ভূঞাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী সাফায়েত হোসেন ভূঞা সাধারণ সম্পাদক আব্দুস সালাম যুবনেতা সাইফুল ইসলাম হানিফ প্রমুখ। মান্দায় বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ মান্দায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৪ নেতাকর্মী জামিনে মুক্তি লাভ করায় শুক্রবার উপজেলা প্রসাদপুর বাজারের চারমাথায় সংবর্ধনা সভা উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মান্দার সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক। বক্তব্য রাখেন সহ-সভাপতি মনোজিত্ কুমার সরকার, নাজমুল হক নাজু । হোসেনপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর থানার এএসআই অজিত কুমার সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার উপজেলার টেগুরিয়া গ্রামের নবাব আলীর পুত্র আবদুল কদ্দুছ ভেণ্ডারীকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাকে পুলিশ কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করে। নেত্রকোনা বিএনপি অফিস চারদিন অবরুদ্ধ নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা বিএনপি অফিস গত চারদিন যাবত্ নেত্রকোনা থানা পুলিশ ও দাঙ্গা পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে জেলা বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন। ফলে তারা অফিসে যেমন বসতে পারছেন না তেমনি কোন কর্মসূচি পালন করতে সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও জানান। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আশরাফ উািদ্দন খান এবং সম্পাদক অবু তাহের তালুকদার গতকাল শনিবার অভিযোগ করে বলেন, গত ২০ নভেম্বর বিকালে প্রথমে পুলিশ জেলা বিএনপির অফিসে গেটে সশস্র অবস্থায় অবস্থান নেয়। এভাবেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ তাদের অফিস অবরুদ্ধ করে রেখেছে। তারা পুলিশ কর্তৃক অফিস অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই অবরোধ তুলে নেবারও দাবি জানান। বিরামপুরে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উদ্বোধন বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিদ্যুত্ অপচয় রোধের মাধ্যমে আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিরামপুরস্থ দিনাজপুর পল¬ী বিদ্যুত্ সমিতি-২এ গতকাল শনিবার জাতীয় বিদ্যুত্ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে বিরামপুর শহরে বর্ণাঢ্য র্যালী শেষে জিএম প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হামিদুল হক। বক্তব্য রাখেন, বিরামপুরের ইউএনও এস,এম মনিরুজ্জামান আল মাসউদ, ফুলবাড়ির ইউএনও মনিরুজ্জামান, পার্বতীপুরের জিডিএম আশরাফুল হক, রাণীগঞ্জের ডিজিএম সুলতান উদ্দিন, এলাকা পরিচালক রোস্তম আলী প্রমুখ। রংপুরে সরকারি গাড়ি চালকদের মতবিনিময় সভা রংপুর প্রতিনিধি \ রংপুরে ঝুঁকিভাতা, বেতন স্কেল বৃদ্ধি, ৪/৫ বছরের মধ্যে সেলেকশন গ্রেড প্রাপ্তিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সরকারি গাড়ি চালকদের বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার । রংপুর জেলা গাড়ী চালক সমিতির সভাপতি শেখ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা সমিতির অন্যতম সদস্য এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গাড়ী চালক মাসুদ পারভেজ, জেলা কালেক্টরেট গাড়ি চালক সমিতির সাধারণ সম্পাদক লুত্ফর রহমান, জেলার সাবেক সহ-সভাপতি মজনু তালুকদার, পঞ্চগড় সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি আলমগীর হোসেন, দিনাজপুর চালক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, লালমনিরহাট জেলা চালক সমিতির সাধারণ সম্পাদক কোব্বাত হোসেন প্রমুখ। নাগেশ্বরী পৌর ছাত্রদলের ২ নেতা বহিষ্কার নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে নাগেশ্বরী পৌর ছাত্রদলের সভাপতি আক্তারুজ্জামান রাশেদ ও সাংগঠনিক সম্পাদক রায়হান কবির আপেলকে গত শুক্রবার বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা সত্যতা স্বীকার করে জানান, ওই দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভেঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় জেলা ছাত্রদল তাদের বহিষ্কার করেছে। দৌলতপুরে শিশু অধিকার বিষয়ক কর্মশালা দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া দৌলতপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের আয়োজনে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সাথে শিশু অধিকার বিষয়ক কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক এম এস শাহীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ইপসিলা প্রকল্পের কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজ উন্নয়ন কর্মী ফারহানা আকতার, সাংবাদিক এম মামুন রেজা, জালাল উদ্দিন শিশু যুব ক্লাবের সদস্য আল বোখারী অনিক প্রমুখ। উখিয়ায় ইয়াবা পাচারকারীর কারাদণ্ড উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াবা পাচারের দায়ে ধৃত কুমিল্লার লাঙ্গলকোট গ্রামের সুজন কুমার দাশ কে (২৩) এক বছরের সাজা প্রদান করেছে। মরিচ্যা বিজিবির হাবিলদার কাজী মফিজ জানান, গতকাল শনিবার সকাল ১০টায় কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ সুজন কুমার দাশকে আটক করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:সাইফুল ইসলামের আদালতে হাজির করা হলে তিনি উক্ত রায় প্রদান করেন। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন মাদারীপুর প্রতিনিধি \ মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এডভোকেট ওবাইদুর রহমান কালু খান। এছাড়া সহ-সম্পাদক পদে ত্রিনাথ দাস, যুগ্ম-সম্পাদক পদে জামিল হোসেন মনির ও মোখলেছুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ পদে মো. গোলাম কবীর নির্বাচিত হয়েছেন। জয়পুরহাটে জামায়াতের মিছিল জয়পুরহাট প্রতিনিধি \ বাংলাদেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে গতকাল শনিবার এক বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওঃ শামসুল ইসলাম, শহর আমির হাসিবুল আলম লিটন, সেক্রেটারি আব্দুল কাইয়ুম, রাজনৈতিক সেক্রেটারি এ্যাড. মোমেন ফকির প্রমুখ। বাকৃবিতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক কর্মশালা বাকৃবি প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার লিঙ্গ, কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অধ্যাপক মু. ড. আবুল কাশেমের সভাপতিত্বে ও অধ্যাপক ড. হারুনুর রশীদের সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বাকৃবি উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হক উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ডের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীপা জোশী। সারিয়াকান্দিতে দুঃস্থদের মাঝে ঢেউটিন বিতরণ সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ গতকাল শনিবার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে ৩৮ গরীব পরিবারের মধ্যে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল¬ুর রহমান খান, আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, আওয়ামী লীগ নেতা মমতাজুর রহমান প্রমুখ। মেহেরপুর ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের অভিষেক মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মারুফ আহমেদ বিজন। পরে নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাহিনুর জামান পলেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা আবু হোসেন বাবু, সাবেক সভাপতি নিজামুল ইসলাম রকেট, সাবেক সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু, বর্তমান সভাপতি কদর আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। ঝিনাইগাতীতে অতিরিক্ত মূল্যে বোরো বীজ বিক্রি ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে বিএডিসি’র বোরো বীজধান। কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রতি ১০ কেজি বস্তায় ১শ’ থেকে ১শ’ ২০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে ডিলাররা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় ২২ জন সরকারি ডিলার রয়েছে। কৃষকদের অভিযোগ, ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম বীজ সংকট সৃষ্টি করে প্রতি মৌসুমে তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে বীজধান বিক্রি করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণের অর্থ। উপজেলা কৃষি সম্প্রসারণের কর্মকর্তা মোঃ কোরবান আলী জানান, এ ব্যাপারে ব্যবস্থা নিবেন। সেনবাগে আওয়ামী লীগ নেতার মতবিনিময় সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফ.সি.এ জেলা ও স্থানীয় সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গত শুক্রবার। এ সভায় ড. জামাল উদ্দিন আহমেদ এফ.সি.এ’র সঙ্গে সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সেনবাগ পৌরসভার সাবেক মেয়র মো. নুরেজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় জেলা থেকে প্রকাশিত সম্পাদক ছাড়াও জেলা এবং স্থানীয় সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ মনোনয়ন প্রত্যাশী দলীয় সকল স্তরের নেতা-কর্মীসহ এলাকার সকল জনসাধারণের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।