নবীনগরে জেডিসি পরীক্ষার কেন্দ্রসচিবকে অব্যাহতি

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৮
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নারয়নপুর ডিএস ফাজিল মাদ্রাসায় জেডিসি পরীক্ষায় কেন্দ্রসচিব অধ্যক্ষ রফিকুল ইসলামকে অনিয়মের দায়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী ওই কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে গিয়ে অনিয়মের দায়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদকে কেন্দ্রসচিবের দায়িত্ব পালনের নির্দেশ দেন।