ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ ইং শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ রবিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫টি ইউনিটের ৬৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছে ২৩৫৪৯। সকাল ১১টা ও বিকাল ৩টা এই দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান জানান।
