তালায় ব্রি-৫২ জাতের বাম্পার ফলন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৩২
তালায় এবছর বন্যাসহিঞ্চু ব্রি-৫২ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। এ জাতের ধান ৭-১৪ দিন পানিতে ডুবে থাকলেও মরে না। ধান বপনের ১৩৫ থেকে ৪০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। এ ধান একর প্রতি ৬০ মণ পাওয়া যায়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি-৫২ বিডার বীজ হতে ভিত্তি বীজ উত্পাদনের লক্ষ্যে এ চাষ করা হয়েছে।