নিহদের কবরে শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৪১
তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের একবছর পূর্তি উপলক্ষে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে শ্রমিক নিরাপত্তা ফোরামের নেতৃবৃন্দ। তারা তাজরিন গার্মেন্টসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার সকালে জুরাইন কবরস্থানে নিহতদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফোরামের নেতৃবৃন্দ এ আহবান জানান। এসময় আইন ও মানবাধিকার সংগঠন এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন, বিল্স এর যুগ্ম-মহাসচিব মো. জাফরুল হাসান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুল ইসলাম খান, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী প্রমুখ।