লাটভিয়ার রাজধানী রিগায় একটি সুপার মার্কেটের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই মার্কেটের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। তবে গত কয়েক ঘণ্টায় জীবিত কারো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতের সংখ্যা ৪৭ উল্লেখ করেছে। এদের মধ্যে রয়েছে তিন উদ্ধারকর্মীও। এছাড়া দুর্ঘটনায় আরো অন্ততপক্ষে ৩৮ জন আহত হয়েছে।
