সংবাদ কণিকা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২২:১১
বাঘ রক্ষায় ডিক্যাপ্রিওর অনুদান নেপালের বাঘ রক্ষায় সহায়তার জন্য হলিউডের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ৩০ লাখ মার্কিন ডলার দান করেছেন। নিজের দাতব্য সংস্থার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডে (ডব্লিউডব্লিউএফ) তিনি এই অর্থ দান করেন। ২০২২ সালের মধ্যে নেপালে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধির জন্য এই অর্থ ব্যবহার করা হবে। এক বিবৃতিতে ৩৯ বছর বয়সী ডিক্যাপ্রিও বলেন, তিনি আশাবাদী এই অর্থ নেপালের বাঘের সংখ্যা দ্বিগুণ করার যে লক্ষ্য তা পূরণে সহায়ক হবে। —বিবিসি ১২ লাখ ডলারে ক্যামেরা বিরল একটি লাইকা ক্যামেরা নিলামে উঠতে যাচ্ছে হংকং-এ। এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১২ লাখ মার্কিন ডলার। সোনা দিয়ে মোড়ানো লাইকা লেক্সাস-২ মডেলের এই ক্যামেরাটি ১৯৩২ সালে তৈরি করা হয়। এটি ঐ সিরিজের মাত্র চারটি ক্যামেরার একটি। বাকি তিনটি ক্যামেরা কোথায় রয়েছে তা অজ্ঞাত। এই ক্যামেরাটি ছিল ওয়েলসের একজন অধিবাসীর। তিনি ২০১২ সালে মারা যান। —বিবিসি