আজ ‘থ্রি কমরেডস’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৩৭
একুশে টেলিভিশনে প্রতি রবি ও সোমবার প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। কমেডি ধাঁচের গল্প ‘থ্রি কমরেডস’ নাটকটির গল্প গড়ে উঠেছে একটি মেস বাড়িকে কেন্দ্র করে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় নির্মিত ‘থ্রি কমরেডস’ নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল। নাটকটিতে আরও অভিনয় করেছেন নওশীন, অহনা, সীমানা, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, ড. ইনামুল হক, কচি খন্দকার, তন্দ্রা, সিরাজ হায়দার, তুষার মাহমুদ, সুজাত শিমুল, মরিয়ম সরকারসহ আরও অনেকে। ধারাবাহিক নাটকটি একুশে টেলিভিশনে প্রতি রবি এবং সোমবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।