হলিউডের ছবিতে গান ব্যবহারের খুব একটা রীতি নেই। তবে ছবির শুরুর টাইটেল কিংবা শেষের টাইটেলে প্রায়ই গান ব্যবহার হতে দেখা যায়। এবার সেরকমই একটি গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার হয়েছে বলিউড অভিনেত্রী-কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা চোপড়ার গাওয়া একটি গান। ‘পিপ্পি’ শিরোনামের এই গানটি ব্যবহার হয়েছে ‘লাস্ট ভ্যাগাস’ শিরোনামের চলচ্চিত্রে। ছবির শুরুর টাইটেলে গানটি ব্যবহার করা হয়েছে। এই টাইটেলটি সাজানো হয়েছে বিখ্যাত ও জনপ্রিয় ৩ অভিনেতাকে নিয়ে। তারা হলেন—রবার্ট ডি নিরো, মরগান ফ্রিম্যান ও মাইকেল ডগলাস। ‘লাস্ট ভ্যাগাস’ শিরোনামের এই ছবিটি গত ২২ নভেম্বর মুক্তি পায়।
