মাত্র ক’দিন আগে ৩ কোটি রুপি ব্যয়ে ‘ওয়েলকাম ব্যাক’-এর একটি গান নির্মাণ হয়। জন আব্রাহাম অভিনীত এই গানটি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এর কিছুদিন যেতে না যেতেই ৫ কোটি রুপিরও বেশি রুপি খরচ করে ‘ধুম থ্রি’-এর একটি গান নির্মাণ করে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গানগুলোর রেকর্ডে নাম লেখালেন আদিত্য চোপড়া। টানা ২০ দিন ২০০ জন শিল্পীকে এই গানের জন্য ট্রেনিং দেওয়া হয়। পুরো ট্রেনিং হয় আমেরিকাতে। এই গানের ভিডিওতে রয়েছেন আমির খান ও ক্যাটরিনা কাইফ। এরইমধ্যে এই গানের পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ হয়েছে বলে জানা যায়। খুব শীঘ্রই গানটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।
