রংতুলি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৩৯
জিটিভিতে সম্প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রংতুলি’। নাটকটি সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে জিটিভিতে প্রচার হচ্ছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সজল, মীর সাব্বির, মম, মোনালিসা, তানিয়া আহম্মেদ, শামস সুমন, শারমিন শিলা, আল মনসুর, অহনা, লুত্ফর রহমান জর্জ, ফেরদৌসী লিনা, মেমিসহ আরও অনেকেই। গল্পে দেখা যাবে, বাড়িটি এক সময় একান্নবর্তী পরিবার ছিল। সদস্য সংখ্যা ছিল নয় জন। সংসারের পরিধিবৃদ্ধি এবং চাহিদার কারণে একে একে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে যে যার নিজ নিজ বাড়ি করে। শুধু রয়ে গেছে তাদের সবচেয়ে ছোট বোনটি। এই বাড়িটি পরিবারের দ্বিতীয় প্রজন্মের কাছে সেফ হাউজ নামে পরিচিত।