কেরানীগঞ্জ ফুটবলে আগানগর চ্যাম্পিয়ন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৫৪
কেরানীগঞ্জ উন্নয়ন পরিষদের পরিচালনায় এবং ডায়মন্ড মেলামাইন কেরানীগঞ্জ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে আগানগর পিএমএস। শুক্রবার লিগের শেষ ম্যাচে আগানগর ২-০ গোলে হারিয়েছে নতুন শুভ্যাঢ্যা ক্রীড়া চক্রকে। ম্যাচের গোল দুটি করেছেন সোহেল। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক ফুটবল তারকা শেখ মো. আসলাম এবং ঢাকা ডিএফএ’র সভাপতি সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি। কেরানীগঞ্জ উপজেলার ৩২টি দল নিয়ে ৪টি মাঠে এবার লিগের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়। আয়োজন দেখে প্রশংসা করেছেন আসলাম। নিয়মিত খেলায় উপজেলার তরুণরাও বেশ মাঠ মুখি। আগানগর পিএমএস ঃ উজ্জল (অধিনায়ক), সোহেল, মনি, বিল্লাল, রাজিব, আনন্দ, আশরাফুল, তারিক, সানি, সজল, সায়মন, দিপু, পিন্টু, জসিম ও বাবু। নতুন শুভ্যাঢ্যা কেসি ঃ শাহজাহান বর্মন (অধিনায়ক), শুভ, ইন্দ্রজিত, আবুল কালাম আজাদ, রানা, নেপাল চন্দ্র, পরিচয় বর্মন, পলাশ, নারায়ণ, অজয়, সুমন, সমর, মেহেদী ও সেলিম।