নেত্রকোনা ও স্বরূপকাঠিতে দুইজন নিহত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২১:০১
নেত্রকোনা ও স্বরূপকাঠিতে সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় দুইজন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নেত্রকোনা নেত্রকোনার কোর্ট স্টেশনে ট্রেনের ধাক্কায় গত শনিবার দুপুরে জরিনা বেগম (৬৫) নামে এক মহিলা মারা গেছে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা বলে জানায়। নিহত জরিনা বেগম কোর্ট স্টেশনের লেবার চকপাড়া এলাকার শাহবুদ্দিনের মা। স্বরূপকাঠি (পিরোজপুর) স্বরূপকাঠিতে গত শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় বিষ্ণুকাঠি গ্রামের মো. কবির হোসেনের ছেলে শিহাব (৮) নামে এক শিশু মারা গেছে। একতা-বিষ্ণুকাঠি সড়কে একটি ব্যাটারীচালিত রিকশার চাপায় শিহাব গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানায়।