নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে শনিবার শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজাপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মিলন মাহমুদ বাচ্চু। প্রেসক্লাব সভাপতি আব্দুল বারেক ফরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু ।
