বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানমণ্ডি থানা শাখার সভাপতি শেখ রবিউল আলম রবি মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। ছয় মাস কারাগারে ছিলেন তিনি।
গত ১৮ নভেম্বর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেফতার করে। রবি ঢাকা-১০ (ধানমণ্ডি-কলাবাগান- হাজারীবাগ-নিউমার্কেট) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ছিলেন।
ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে গত ১৭ নভেম্বর নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করার একদিন পর রবিকে আটক করে পুলিশ। তার নামে ১৬৫টি মামলা রয়েছে।
সবগুলো মামলায় জামিনের পর কাশিমপুর কারাগার থেকে সন্ধ্যায় মুক্তি পান তিনি। কারাগারের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী রবিকে স্বাগত জানান।
ইত্তেফাক/জেডএইচ
