কুবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর কুন্ডু গোপীদাস

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২১:০৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমির হোসেন খানের মেয়াদ শেষে কুবির ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস গতকাল রবিবার ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব লাভ করেছেন। জানা যায়, ২০০৭ সালের ২৮ মে কুবির শিক্ষা কার্যক্রম চালু হয়। এ পর্যন্ত তিনজনকে উপাচার্য নিয়োগ দেয়া হয়। উপাচার্য ড. আমির হোসেন খানকে ২০০৯ সালের ২২ নভেম্বর থেকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়। গত শুক্রবার ওই মেয়াদ শেষ হওয়ায় তিনি বিধি মোতাবেক ট্রেজারের নিকট দায়িত্ব অর্পণ করেন।