সুন্দরগঞ্জে কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় কর্মসৃজন প্রকল্প কাজের (৪০ দিনের) উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গত শনিবার উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে ইউএনও আহসান হাবিব, পিআইও জহিরুল ইসলাম, বেলকা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম এ কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে ১৫ ইউনিয়নে কর্মসৃজন প্রকল্প কাজের সূচনা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় এ বছর ২ হাজার ৫’শ ৪২ জন শ্রমিক এ প্রকল্প কাজের জন্য নিয়োগ করা হয়েছে। শ্রমিক প্রতি কার্যদিবসে ২’শ টাকা হারে মজুরি পাবে। এর মধ্যে ২৫ টাকা হারে সঞ্চয় জমা থাকবে যা কর্মশেষে একযোগে উত্তোলন করতে পারবে।
মধুপুরে জয়েনশাহী আদিবাসী সম্মেলন
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারো ও কোচদের সংগঠন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের ৫২তম বার্ষিক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউজিন নকরেক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল¬াহ। বক্তব্য রাখেন মধুপুর জাতীয় উদ্যানের সহকারী বন সংরক্ষক আল মামুন, এএলআরডি মির্জা আজিম হায়দার, আদিবাসী নেতা অজয় এ মৃ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি উইলিয়াম দাজেল, সচেতন নাগরিক কমিটি’র সভাপতি শ্রীকুমার গুহনিয়োগী, কারিতাসের কামিলুশ নকরেক প্রমুখ।
শ্রীপুরে মরণোত্তর বীমা দাবির চেক প্রদান
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ গত শনিবার ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মরণোত্তর বীমা দাবির চেক প্রদান করা হয়েছে। মাগুরা জোনের জেভিপি এ্যান্ড ইনচার্জ মুন্সী সেলিম উল্লাহর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হাসান। প্রধান আলোচক ছিলেন খুলনার ডিভিশনাল এসভিপি এ্যান্ড ইনচার্জ মোস্তফা জামান হামিদী। অনুষ্ঠানে কোম্পানীর সদস্য মরহুম বেলী আরা বেগমের নমিনি পুত্র জসিম খলিফার হাতে ৫১ হাজার টাকার মরণোত্তর বীমা দাবির চেক প্রদান করা হয়।
রাজশাহীতে অনুশীলন পাঠাগারে চলচ্চিত্র প্রদর্শনী
রাজশাহী অফিস \ শুক্রবার সন্ধ্যায় অনুশীলন পাঠাগারের উদ্যোগে আলুপট্টিতে অবস্থিত পাঠাগারে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। বিখ্যাত ঔপন্যাসিক রে ব্রাডবুরির উপন্যাস অবলম্বনে ফ্রাঙ্কোস ত্রুফোর পরিচালনায় নির্মিত ‘ফারেনহাইট ৪৫১’ চলচ্চিত্রটি প্রদর্শন হয়। বই পড়া নিষিদ্ধ এমন একটি কল্পিত রাষ্ট্রের ভূমিকা ও নাগরিকদের বিদ্রোহ নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়েছে। একটি ফ্যাসিবাদী রাষ্ট্রের নানামুখী নিপীড়নের তত্পরতা কিভাবে কাজ করে সেটিকেই প্রতীকী অর্থে দেখানো হয়েছে। উক্ত চলচ্চিত্র প্রদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন চলচ্চিত্র পরিচালক আহসান কবীর লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষক আমিরুল ইসলাম কনক এবং কবি আশিক মাহমুদ।
ঝিনাইগাতীতে যক্ষ্মা নিয়ন্ত্রণে অ্যাডভোকেসী সভা
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যক্ষ্মা নিয়ন্ত্রণের লক্ষ্যে নাটাবের উদ্যোগে এক এডভোকেসী সভা গত শনিবার স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি এম মোকাদ্দেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যক্ষ্মা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাবের প্রতিনিধি কামরুজ্জামান, মাই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ (রানা) প্রমুখ।
বাগমারায় মাদকাসক্তের কারাদণ্ড
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ গতকাল শনিবার দুপুরে বাগমারা উপজেলার বুজরুককোলা গ্রামের মহিরউদ্দিনের পুত্র মুনছুর রহমানকে (৩৮) মাদকদ্রব্য( চুয়ানী) সেবনের অপরাধে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে বাগমারা থানায় সোপর্দ করা হলে পুলিশ তাকে জেল-হাজতে প্রেরণ করেছে। বাগমারা থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক আব্দুল হাসান জানান, মুনছুর রহমান গতকাল দিনে-দুপুরে প্রকাশ্যে চুয়ানী সেবন করে রাস্তায় মাতলামি ও পথচারীদের উত্ত্যক্ত করার সময় হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রউফ তাকে হাতে-নাতে আটক করে।
মেলান্দহে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ গত শনিবার জামালপুরের মেলান্দহের বীর আদিয়ারপাড়ায় ২ কি.মি. দীর্ঘ পল্লী বিদ্যুতের নতুন লাইনের সংযোগ উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংযোগ স্থাপনের উদ্বোধন করেন। এ উপলক্ষে ইউনিয়ন আ’লীগের সভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের জিএম রেজাউল্লাহ খান, জেলা আ’লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মো. জিন্নাহ ও এমদাদুল হক প্রমুখ।
দপ্তরি নিয়োগে অনিয়ম করায় কোটালীপাড়ায় মানববন্ধন
কোটালীপাড়া(গোপালগঞ্জ)সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী গত শনিবার। এ সময় রাধাগঞ্জ ইউপি সদস্য মোঃ মোজাফার গাজী, আবুল হোসেন মোল্লা, সমাজসেবক লাল মিয়া খন্দকার, শিক্ষার্থী অভিভাবক ইসমাইল শিকদার,অসিম ভৌমিক, কাজী মাহাবুব আলম বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে এই অবৈধ নিয়োগ বাতিল করে যোগ্য প্রার্থী নিয়োগের দাবি জানান।
রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন গতকাল রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় মিছিল ও প্রতিবাদ সভা করে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক আনোয়ার সাদাত সায়েম, যুবদল নেতা আশরাফুল হক রিপন, আব্দুল জলিল, ডাঃ মাহমুদুল্লাহ, মিলন ভুঁইয়া, চন্দন ফকির, ছাত্রদল নেতা আব্দুল হালিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাগেরহাটে কৃষি বিভাগের সেমিনার
বাগেরহাট প্রতিনিধি \ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের” উদ্যোগে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গত শনিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আব্দুল মান্নান। বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হীরেন্দ্র নাথ হাওলাদার-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিধান কুমার ভা্লার, প্রকল্প পরিচালক কৃষিবিদ জি,এম রুহুল অমিন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন প্রমুখ।
টাঙ্গাইলে শিক্ষা বিষয়ক কর্মশালা
টাঙ্গাইল প্রতিনিধি \ বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর প্রণীত ‘এডুকেশন সেক্টর রিভিউ রিপোর্ট ২০১৩’-এর উপর এক মতবিনিময় সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ড. নুরুল আমিন খান (কবি মাহবুব সাদিক)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার লায়লা খানম। সভায় রিপোর্ট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম নাজমুল হক। আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংকের কনসালটেন্ট মিস্টার ইউমিকো, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ প্রমুখ।
কালীগঞ্জে জাপা নেতার গণসংযোগ
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গত শনিবার আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও মহানগরীর আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী আজম খান গণসংযোগ ও সভায় অংশগ্রহণ করেন। পরে সভায় থানা জাপা সদস্য সচিব আব্বাস মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য প্রার্থী আজম খান। এ সময় উপস্থিত ছিলেন জাপা পৌর আহবায়ক জয়নাল আবেদীন, জেলা তরুণ পার্টি সভাপতি আবু জাফর রিপন, থানা যুব সংহতির সভাপতি মিজানুর রহমান মিজান, জাপা নেতা কবির হোসেনসহ অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী।
বাজিতপুরে হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ গত শনিবার বাজিতপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন এবং উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যা হাসাপাতাল উন্নীতকরণ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। কিশোরগঞ্জ-৫ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন বিকেলে তিনটি প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনটি প্রতিষ্ঠান হচ্ছে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজিতপুর ডিগ্রী কলেজ ও রাজ্জাকুন্নেছা স্কুল এন্ড কলেজ। এ সময় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
রায়পুরায় সাবেক মন্ত্রীর গণসংযোগ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ নরসিংদী-৫, রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত শনিবার নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন স্থানীয় সাংসদ, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। গণসংযোগ শেষে ইউনিয়ন আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি আফজাল হোসাইন ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ আলী ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাদেক ও সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা হুমায়ন কবীর সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হক চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শ্রীপুরে আশা’র ফিজিওথেরাপী ক্যাম্প
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ স্বেচ্ছাসেবী সংগঠন আশা’র শ্রীপুর সদর ব্রাঞ্চের উদ্যোগে গতকাল রবিবার হতে তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ফিজিওথেরাপী ক্যাম্প স্থানীয় ব্রাঞ্চে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এ সময় মাগুরা জেলার আশা’র ডি,এম এম,এম, নফিজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ আশরাফুজ্জামান, আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের ফিজিওথেরাপিস্ট ডাঃ শংকর দেবনাথ, শ্রীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, অঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মুজিবুর রহমান ও শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুজ্জামান খান প্রমুখ।
বটিয়াঘাটায় দিন বদলের সনদ শীর্ষক আলোচনা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ দিন বদলের সনদ ঃ ভিশন ২০২১ বাস্তবায়নে সরকারের অর্জিত সাফল্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। ইউএনও শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জিন্নাত আরা। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বুদ্ধদেব সেন, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস প্রমুখ।
ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকের শাখা উদ্বোধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকের ৬৫ তম শাখার উদ্বোধন করা হয়েছে । গত শনিবার এ শাখার উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আব্দুছ ছাত্তার । ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, পৌর মেয়র মো. হাবিবুর রহমান, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক রুহুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম মোহাম্মদ কিবরিয়া।
গৌরনদীতে অপহরণ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রীকে শনিবার সকালে অপহরণের চেষ্টা চালায় অপহরণকারী একটি চক্র। টরকী বন্দর ট্রাক স্ট্যান্ড থেকে পৌরসভার সুন্দরদী মহল্লার মোশারফ হোসেন মুন্সীর মেয়ে খালেদা তাসমিনকে (৬) কৌশলে ৩ জন অপহরণকারী ইজি বাইকে করে নিয়ে যাওয়ার সময় খালেদা সজোরে চিত্কার করে। তার ডাক-চিত্কারে খালেদাকে ছেড়ে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
ভাণ্ডারিয়া সদর ইউপির আয়োজনে চক্ষু সেবা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ গত শনিবার ভাণ্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে ইসলামীয়া চক্ষু হাসপাতাল বরিশাল শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিত্সা সেবা প্রদান করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার। ডাঃ তানজিরুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিক্যাল টিম কাজ করে। এসময় ভাণ্ডারিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার দুই শতাধিক দরিদ্র রোগীদের চিকিত্সা সেবা প্রদান করা হয়।
নন্দীগ্রামে বিসিআইসি’র ডিলারদের মতবিনিময়
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ গত শনিবার নন্দীগ্রামে বিসিআইসি’র ডিলারদের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএফএ-এর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইউনুস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিজিত্ রায়। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যনা আ.বি. রহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক ও নন্দীগ্রাম এম এইচ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।
রাণীশংকৈলে মান্না দে স্মরণে অনুষ্ঠান
রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা \ উপমহাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী মান্না দে’র স্মরণে রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের উদ্যোগে প্রগতি ক্লাব প্রাঙ্গণে গত শনিবার সন্ধ্যায় এক আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত বিদ্যালয়ের সভাপতি ঠাকুরগাও বেতার কেন্দ্রের সংগীত প্রযোজক মোজাম্মেল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির গীতিকার সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিল্প সংগ্রাহক অধ্যক্ষ তাজুল ইসলাম ও আবৃত্তিকার আবু শাহানশাহ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন সংগীত বিদ্যালয় সম্পাদক অধ্যাপক ইয়াসিন আলি। অনুষ্ঠানে মান্নার জনপ্রিয় গান পরিবেশন করেন সুকুমার চন্দ্র মোদক, প্রশান্ত বসাক, ওবায়দুর, সম্রাট, বেনু গোপাল বসাক, ইয়াসিন আলি, আনোয়ারুল ইসলাম ও মোজাম্মেল হক বাবলু। এই সাথে অনুষ্ঠানে মান্না দে’র বানীবদ্ধ কণ্ঠস্বর বাজিয়ে শোনানো হয়।
চাটখিলে সেলাই মেশিন বিতরণ
¬চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলের নাহারখিলে গত শনিবার কমিউনিটি ক্লিনিক, বেড়িবাঁধ ও সড়কের উদ্বোধনী অনুষ্ঠান এবং দুস্থদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠান স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো উদ্বোধন ও বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও যুবলীগ কেন্দ্র্রীয় কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, এতে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. খলিল উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার জিহাদ হোসেন প্রমুখ।
