বিএনপির মত ১৫ ফেব্রুয়ারির নির্বাচন আমরা করব না

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২১:৪৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কে নির্বাচনে আসল, আর কে আসল না সেদিকে মনোযোগ না দিয়ে ভোটারদের ভোট কেন্দে যেতে উদ্বুদ্ধ করুন। জনগণ নির্ভয়ে যাতে ভোট কেন্দে যেতে পারে সে পরিবেশ তৈরি করতে হবে। প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে মানুষকে ভোট কেন্দ্রে আসতে বলবেন। ভোটাররা ভোট দিলে সে নির্বাচন অর্থবহ হবেই। বিএনপি না এলেও অন্য দলগুলো নির্বাচনে আসবে বলে নেতা-কর্মীদের আশ্বস্ত করে মোহাম্মদ নাসিম বলেন, আমরা বিএনপির মতো ১৫ ফেব্রুয়ারি মার্কা একদলীয় নির্বাচন করব না। শনিবার বিকালে রাজধানীর মিরপুরের পীরেরবাগ চৌরাস্তা মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।