প্রাঙ্গণে মোর নাট্য দলের ‘লোকনায়ক’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২১:৪৬
নাট্যদল প্রাঙ্গণে মোর-এর এক দশক পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমীতে চলছে ‘আট নাটক-দশ বছর’ শিরোনামে নাট্যোত্সব। আট দিনের এই উত্সবের গতকাল তৃতীয় দিনে একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হলো মঞ্চনাটক ‘লোকনায়ক’। চারণ কবি মুকুন্দ দাসের জীবনী নিয়ে রচিত হয়েছে নাটকটি। নাটকটির রচনা ও নির্দেশনায় অনন্ত হীরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুনা আফরোজ, রামিজ রাজু, শিশির রহমান, আউয়াল রেজা, জাহিদুল ইসলাম, ইউসুফ পলাশ, অনন্ত হীরা, সারোয়ার আলম সৈকত, চৈতালী সমদ্দার, সাগর রায় প্রমুখ। আগামী ২৯ নভেম্বর শেষ হবে আট দিনের এই নাট্য আয়োজন।