বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর হাসপাতালে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২১:৪৭
ভাষাসংগ্রামী ও বাংলাদেশের চিত্রকলায় পথিকৃত্ শিল্পীদের অন্যতম শিল্পী মুর্তজা বশীর হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন আছেন। ডা. মোমিনুজ্জামানের অধীনে গত শুক্রবার রাতে তিনি সেখানে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিত্সকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে গতকাল রবিবার হাসপাতাল সূত্রে জানা গেছে। তার মেয়ে মুনিরা বশীর, মুনিজা বশীর ও ছেলে মেহরাজ বশীর বলেন, আপনাদের সবার দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। শিল্পী মুর্তজা বশীর ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’ প্রমুখ শিরোনামে ‘বিমূর্ত বাস্তবতা’র ধারণায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য চিত্রমালা রচনা করেছেন। উল্লেখ্য, তিনি বহু ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছোট ছেলে।