চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গায় মঙ্গলবার সকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল (৩৫) শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৭৬ বিজি গ্রামের মো. রাকিবউদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক বজলুর রহমান জানান, নওঁগার নিয়ামতপুর থেকে ধান বোঝাই একটি ট্রাক আড্ডা-ধানসুরা সড়কের শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ওই ট্রাকে ধানা কাটার শ্রমিকরা ছিলেন। ধান চাপা পড়ে ঘটনাস্থলে শ্রমিক শরিফুল মারা যায়। নিহত শ্রমিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মানুষের ধাওয়ায় স্ট্রোক করে হরিণের মৃত্যু
দুর্ঘটনায় আহত অপর শ্রমিকদের রহনপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে গোমস্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ইত্তেফাক/অনি
