সিনেমাপাগল হিসেবে তার নিবিষ্ট হয়ে লেগে থাকাটার কথা অনেকেই বলেন। সেই অনুযায়ী নিজেও খুব সাবধানে এগোচ্ছেন তরুণ অভিনেতা কায়েস আরজু। খুব সম্প্রতি তার অভিনীত ‘হেড মাস্টার’ ও ‘সেই তুমি’ নামের দুটি ছবি মুক্তি পাবে। প্রখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘হেডমাস্টার’-এর পাশাপাশি তরুণ নির্মাতা সাইফ চন্দনের ডেব্যু ফিল্মেও অভিনয় করছেন তিনি। আরজু বলেন, ‘একজন অভিনেতা হিসেবে ঝন্টু ভাইয়ের সাথে করে সত্যিই নিজেকে ভাগ্যবান বলে দাবি করি। এ ছাড়া আগামীতে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটিতেও আইরিনের সাথে অন্য এক কেমিস্ট্রি দেখবেন পর্দায়। আমি এই চলচ্চিত্রের জন্য অনেক কিছু সেক্রিফাইস করেছি। এটা ঠিক একজন নতুন হিরোইনের চেয়ে হিরোদের বেশি স্ট্রাগল করতে হয়। একই সাথে নায়কেরা নায়িকাদের চেয়ে বেশি দিন স্থায়ী হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।’
তবে একই সাথে দুটি চলচ্চিত্র মুক্তি পাওয়ায় নিজের ক্যারিয়ার ফলাফল আর দর্শকদের রেসপন্স পাওয়ার অপেক্ষায় আছেন এখন আরজু।
