এ দেশের গণ্ডির বাইরে এলআরবি একাধিক দেশে জনপ্রিয়। বিশেষ করে এলআরবির পাশাপাশি সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্টিভ্যালে আরও যোগ দিচ্ছে ‘পারদিস’ (আফগানিস্তান), ‘জেডএনজি’ (ভুটান), ‘বেয়ার ফেসড লায়ার’ (ভারত), ‘দ্য রগু দিক্ষীত প্রজেক্ট’ (ভারত), ‘ইমানস কসনপিরেসি’ (মালদ্বীপ), ‘অ্যারবেট্রস’ (নেপাল), ‘স্ট্রিংস’ (পাকিস্তান), ‘স্টিগমাতা’ (শ্রীলংকা)।
সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক ভারতীয় কাউন্সিলের আমন্ত্রণ ও সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় উত্সবে যোগ দিচ্ছে এলআরবি। আজ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উত্সবটি চলবে। বরাবরই এ ধরনের আয়োজনে এলআরবি দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্মেন্স করেন।
