আবারও বাংলাদেশের মঞ্চে কৌশিকী

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ১৯:৫৬
আগামী ২৮ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহত্ আসর স্কয়ার নিবেদিত ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উত্সব ২০১৩’। আর এই ক্লাসিক উত্সবের প্রথম আসরে নিজের পরিবেশনা দিয়ে মাতিয়েছিলেন তরুণ শিল্পী কৌশিকী চক্রবর্তী। সংগীত গুরু অজয় চক্রবর্তীর মেয়ে হয়ে নয়, এখন ভারত বর্ষে ক্লাসিক গানে তিনি মাতাচ্ছেন বিশ্ব। দ্বিতীয় এই আসরে তার নতুন কিছু পরিবেশনার অপেক্ষায় যেন রয়েছেন সবাই। উল্লেখ্য, ২৮ নভেম্বর বিকাল ৫টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে পর্দা উঠবে ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উত্সব ২০১৩’-এর। শেষ হবে ১ ডিসেম্বর। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রাত ৫টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, বোম্বে জয়শ্রী, পণ্ডিত অজয় চক্রবর্তীসহ উপমহাদেশের অনেক খ্যাতিমান শিল্পী সংগীত পরিবেশন করবেন এতে।