লেডি গাগাকে অনুকরণ করছেন কঙ্গনা!

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ১৯:৫৬
অভাবনীয় সব পোশাক পরার জন্য বিশেষ খ্যাতি রয়েছে কণ্ঠশিল্প লেডি গাগার। গানের চেয়ে একজন ফ্যাশনগার্ল হিসেবে তাকে নিয়ে আলোচনা একটু বেশিই। আর তাকেই নাকি অনুকরণ করে চলছেন কঙ্গনা রানাউত। এটা কঙ্গনার কথা না হলেও তার আশপাশের মানুষজন এটাই ভাবছেন। কঙ্গনাও ইদানীং এমনসব পোশাক পড়ছেন যা অনেকটাই চোখে লাগার মতো। কারও কাছে এই পোশাকটি দারুণ মনে হয়, আবার কারও কাছে অদ্ভুত। সবাই বলছে লেডি গাগাকে অনুকরণ করছেন কঙ্গনা। তবে অনুকরণের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কঙ্গনা রানাউত।