উপজেলার বিভিন্ন এলাকায় তিন হাজার একর জমির মাসকালাই, খেসারি, সরিষাসহ শীতকালীন শাকসবজি কেটে ফেলছে কাটুই পোকা। এতে কৃষকরা আতংকিত হয়ে পড়েছে। অন্যদিকে আসন্ন ইরি -বোরো মৌসুমে ধান ক্ষেতেও এ পোকার আক্রমণ হওয়ার আশংকা করছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। তবে ধান ক্ষেতে এ পোকার আক্রমণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। শাহজাদপুরের কৃষকরা গো-খাদ্য হিসাবে মাসকালাই ও খেসারির পাশাপাশি সরিষা এবং শীতকালীন শাক-সবজি আবাদ করে থাকে। কৃষকরা জানান কোন জমিতে ২ থেকে ৩ বার ফসল বুনেও এই পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়নি।
