কৃষিতে অবদানের জন্য পিতা ও কন্যাকে গণসংবর্ধনা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৩২
কৃষিখাতে বিশেষ অবদানের জন্য পিতা কমরেড ওমর আলী ও কন্যা মর্জিনা বুলুর গণসংবর্ধনা গত রবিবার কালীগঞ্জ বাজার হাট চাঁদনীতে অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ গণসংবর্ধনা প্রস্তুতি কমিটি এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরউদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. গুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাহাতাবউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ মোঃ রাশেদ ছাত্তার, আবু বক্কর বিশ্বাস মকসেদ আলী কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমান। টেকসই ও স্বনির্ভর কৃষি ও কৃষক আন্দোলনের অগ্রদূত স্বশিক্ষিত কৃষিবিদ ওমর আলীকে মরণোত্তর ও তার কৃতী কন্যা মর্জিনা বুলুকে কেঁচো সার (ভার্মিকম্পোষ্ট) প্রস্তুত প্রণালী অনুশীলন ও ব্যবহারে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করায় এ গণসংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে এলাকার কৃষক, কৃষাণীসহ সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিল।