মৌলভীবাজারে ভুয়া চিকিত্সকের কারাদণ্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৩৩
মৌলভীবাজারে মুক্তিযোদ্ধা পাইলস থেকে এক ভুয়া চিকিত্সককে আটক করে ১৫ দিনের জেল, এছাড়াও চিকিত্সককে ছোটভাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম নজরুল জানান, শফিকুল ইসলাম শান্ত(৩০) নিজেকে চিকিত্সক পরিচয়ে জেলা শহরের বড়হাট এলাকায় মুক্তিযোদ্ধা পাইলস নামের ওষুধের দোকানে আগত রোগীদের সাথে প্রতারণা করছেন গোপন সংবাদ পেয়ে রবিবার বিকেলে তার চিকিত্সা কার্যক্রম পরিচালনার সময় আটক করা হয়। আটক শফিকুল ইসলাম শান্ত একজন ভুয়া চিকিত্সক বলে নিজে তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের জেল ও তার ছোটভাই মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।