দৌলতপুরে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৫
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয়া- কাতলামারী সড়কের শিতলাইপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ তারিক আজিজ (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সে পার্শ্ববর্তী তেলিগাং দিয়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। পথচারী তারিক আজিজের দেহ তল্লাশি করে একটি সেভেন পয়েন্ট সিক্স বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে। রবিবার রাতে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, সে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।